লিখেছেনঃ শ্রাবণ আকাশ

আবার ট্রেন-বাস সংঘর্ষ

জয়পুরহাট জেলার আক্কেলপুরে ৬০ জনের বেশী যাত্রী নিয়ে একটি বাস রেললাইন ‘ক্রস’ করার সময় চলন্ত রেলগাড়ির ধাক্কায় দ্বিখন্দিত হয়ে গেলে ঘটনাস্থলে ২২ জনের মৃত্যু। হসপিতালে আরো ১০ জনের মৃত্যু। আহত ৩০ জন। মৃত্যু ৩২ জনই বাসের যাত্রী।

পুরো ব্যাপারটাই কেমন যেন ‘ফানি-ফানি’ মনে হচ্ছে। রেলগাড়ি যাচ্ছে অথচ ‘ক্রসিং’টা বন্ধ করার কেউ নাই। রেললাইনের উপর দিয়ে রেলগাড়ি যাবে- স্বাভাবিক। কিন্তু কেউ যখন সেটা ‘ক্রস’ করবে তখন দেখে নেবে না যে লাইন ক্লিয়ার কিনা! আক্কেলপুরেরই যদি আক্কেল না থাকে তবে…


One Comment to “আবার ট্রেন-বাস সংঘর্ষ”

  1. রনি | July 13th, 2006 at 4:47 pm

    খুবই মর্মান্তিক ঘটনা। এর শেষ কোথায়!


মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন