লিখেছেনঃ oshantomon

অশান্ত মন

মনের ভিতর কত কথা আসে ...। আবার চলে যায় ...। ভুল কি সঠিক এটাই তো যাচাইয়ের ভালো জায়গা । আশা করি নিজেকে খুলে দেয়ার মুখে কোন বাধা আসবে না।

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

ঈদের পরে একদিন তাহার চলে যাওয়া দেখিলাম…

উত্তুরে হাওয়ায় দুলছে দেশের রাজনৈতিক অবস্থা। ঈদের ছুটির কারণে দেশের পত্র-পত্রিকাও বন্ধ। ঠিকমত বুঝতে পারছিলাম না দেশের অবস্থা। আজ শনিবার। কিছু কিছু পত্রিকা আবার নিয়মিত। কিন্তু আমার নিয়মিত কিছু ফিচার পাতা না পেয়ে মূল পত্রিকায় আগে চোখ বুলাতে হলো। খবরাখবর তেমন কিছু দাগ কাটতে পারছিলো না। রাজনৈতিক নাটক চলছে...চলবে...। (ভেবে কিছু করার নেই, তবুও ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ সঞ্চারিণী

কবিতাঃ প্রিয়তম মৃত্যু হে

নিঃসঙ্গ নৈসর্গে প্রিয়তম মৃত্যু হে জড়িয়ে নাও নিবির প্রেমাবেগে সাথী করে চল নিয়ে অভিসারে মাটির স্তবক ভেদ করে ওই- ছায়া ঘেরা সুশীতল অন্ধকারে উজার হতে চাই আলিঙ্গনে তোমার এ দেহের মাংস অস্থি রক্ত পচে গলে সব- মিশে যাক প্রতি ভাঁজের খাঁজে মৃন্ময় দেহের কষ্ট পোড়া গন্ধ শুষে নাও মাটির সোঁদা গন্ধে ঢেকে দাও লোবানের ঘ্রাণ পৃথিবীর যাবতীয় ঈন্দ্রীয় সুখ দুঃখানুভূতির ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ সঞ্চারিণী

কবিতাঃ অক্ষর শিলা

কে বলে নেই তার ভাষা কেবলই মৌণ; নিরাবেগী নিস্পৃহ তাবত্‌ শরীরে যন্ত্রনার কঙ্কর কঠিন পাথরে বেজে উঠে সুর; হতাশার নাহ্‌ সত্য নয় যে তাহা বিমুগ্ধ চাওনি প্রেমময় ধ্যান আহা! বিশ্বাসে সুদৃঢ়; অটল আশ্বাসী মায়া যাকে বাঁধাবে; শুধুই তার রবে নেই ফাঁকি প্রবঞ্চনা তাতে কোনও পাহাড়ের গায়ে তরুনী নুঁড়ির স্পন্দন ক্রন্দন সুর যন্ত্রনায় কড়া নাড়ে মিথ্যে ছলনায় জীর্ণ গুল্ম শাখারা মৃত পাতা সব; ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ সঞ্চারিণী

কবিতাঃ সীমা

স্পর্শ করোনা, দোহাই- কল্পনায়ও না এক পাও এগিয়োনা এ'দিকে কামুক চোখে তাকিও না এই চোখে লঙ্ঘন করোনা সীমা নহি অবাধ সাঁতারের নদী মনু-মন চারণ ভূমিও নই নই চোর-কাঁটা পা'য় পা'য় তোমাদের প্রবেশ নিষেধ এখানে অধিকারীর ঐশ্বর্যে পরাধিকার চলেনা

লিখেছেনঃ সঞ্চারিণী

কাব্য-নাটিকাঃ শিস দিয়ে যায় অহর্নিশ

[নৈসর্গিক রূপকের আশ্রয়ের একজন সংগীতানুরাগী নিঃসঙ্গ পুরুষের (নীল পাহাড়) তীব্র প্রেমাকাঙ্খা, অতৃপ্ততা, হতাশা আর নির্লিপ্ততার পাশাপাশি তার প্রেমিকার (নদী) নিরব প্রেম নিবেদন, অপ্রকাশিত প্রেমের নিরুদ্ধ বেদনা, চাপা অভিমান এবং সবশেষে প্রেম প্রকাশের অপূর্ব মাধুর্য্য তুলে ধরার প্রয়াস; কাব্য-নাটিকা।] নীল পাহাড়ের দিন কাটছিল চরম শুন্যতার মাঝে এভাবেঃ বিষন্নতার মৌন নীল নির্ঘুম পাহাড় অজানা পাখির ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

দৈনিক প্রথম আলোর চাঁদাবাজি! কাজটা কি ভাল করলো?

অনেক দিন থেকেই ব্যাপারটা কানের কাছে গুনগুন করছিল। এবার প্রথম আলো সত্যি সত্যিই অনলাইনে খবর পড়ার উপর চাঁদা চাপাচ্ছে। কী যন্রনা! প্রধান প্রধান খবরসহ ফিচারপাতা গুলোতে ক্লিক করলেই অনাকঙ্খিত মেসেজটি ভেসে আসবে- এই পাতাটি নিবন্ধিত গ্রাহকের জন্য...। আজকের প্রথম আলোর এলেক্সাতে ট্রাফিক র‌্যাঙ্ক দেখলাম ১১ হাজারের মধ্যে, বাংলাদেশের যেকোন ওয়েবসাইট থেকে ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

ড. ইউনূস-এর নোবেল জয়

পুরস্কার দিয়ে মানুষ মাপা যায় কিনা- এনিয়ে তর্ক হতে পারে; হতে পারে আবোল-তাবোল আঁতলামি। স্বপ্নকে শুধু মুখের বুলি দিয়ে নয়, কাজে-কর্মে তা লাখ লাখ মানুষের কল্যাণে বাস্তবায়িত করতে সক্ষম হয়েছেন- এর স্বীকৃতি-স্বরূপ ড. মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে ওসলোতে নরওয়ে নোবেল কমিটি পুরস্কৃত করেছ নোবেল দিয়ে। অনেক বড় একটা ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ সঞ্চারিণী

আঞ্চলিক কবিতাঃ পরানের কাছাকাছি

রুধিরে জিজ্ঞাসিনু আমি, কাহারও লাগিয়া এমন;      হইনু উচাটন? কহিলঃ ভালোবাসার মানুষ সেইজন। জিজ্ঞাসিনু রাধাচূড়ায়, কেন নও লাল? চুরিয়াছে কৃষ্ণচূড়া,      উত্তরে কইছাল। কেন ভালোবাসা হয়? কেনইবা প্রেম আসে? মানুষ য্যান যুগ-যুগ মাইনষ্যেরে ভালোবাসে। আমার পরান করিল কে ক্ষত? পরান যার ঠিক, তোমারি মত! পরানটারে ছাড়ি, ক্যামনে কও বাঁচি? পরানটারে রাখ তার,      পরানের কাছাকাছি।

লিখেছেনঃ সঞ্চারিণী

আঞ্চলিক কবিতাঃ কোন অনলে পুড়ি

পরাণ... দেহি ক্যেমনে ভুইল্যা থাকবার চাও, ক্যেমনে ভুইল্যা থাহো আমারে অন্তর তুষের অনলে পুড়ায় পুড়ায় যৌবণ নিরন্তর তোমারে তো মন দিছি জানো সবই জ্বলেনা কি তোমারও শরীল? পুড়ায়না কি তোমারও ওই মন?      বাসনার জলছাপ অন্তর। আমি কি মিছা কই? সাচ্চারে তুমিই তো অস্বীকার যাও ভালোবাইস্যাও কষ্ট ক্যান চাইপ্যা রাখ? বুকে ক্যান টাইন্যা না লও... সব বুইঝাও দূরে আছ, দুরেই থাহো      স্বার্থপর। কি কইবার চাও? খুইল্যা ... [ বাকিটুকু পড়ুন ]