লিখেছেনঃ শ্রাবণ আকাশ

কথোপকথন

একটা ইংরেজী টিভি সিরিয়ালে দুই বন্ধুঃ - Do you have a woman? -No. -Do you have any prospects? -No. -Do you got anything on the horizon? -Uh, no. -Do you have any conceivable reason for even getting up in the morning? -I like to get the Daily News.

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

ছুটি কাটাচ্ছি

অলস মস্তিষ্ক কি করে শয়তানের কারখানা হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাড়িতে বসে বসে ছুটি কাটাচ্ছি। আর ছুটির দিনে আসলেই কিছু করার না থাকলে যে এতো বিরক্তকর হতে পারে আগে জানতাম না। কোথাও বের হব- তারও উপায় নেই। বাইরে এতো ঠান্ডা, তার উপর আবার বৃষ্টির পূর্বাভাষ। কতক্ষণ আর ঘুমানো যায়। ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

রাতজাগা পাখি হয়ে…

কদিন ধরে কাজ-কর্মে খুব ফাঁকি যাচ্ছে মনে হয়। কারণটা আর কিছুই নয়- রাত জাগা। সারারাত চেয়ারে বসে দোল খাওয়া, ভোর রাতে ঘুমের চেষ্টা, বেলা গড়িয়ে গেলে ঘুম থেকে উঠে দিনটা নষ্ট হলো বলে আক্ষেপ করা। বলতে গেলে নেশায় ধরে গেছে। মনকে বুঝাই- দুনিয়ার তাবত্‌ সৃষ্টিশীলতাগুলো রাতের কাছে ঋণী। তবুও অকারণে রাতজাগাটা কেউই সাপোর্ট করবে বলে মনে হয় ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ সঞ্চারিণী

বিপন্ন

যুদ্ধ শেষে        গুটিয়ে নিয়েছে হাত                   কালো পিশাচ হায়েনারা সব মুছে ফেলেছে                  ঠোঁটের কোনের রক্ত নুতন মুখোশে ঢেকে গেছে মুখ                  হিংস্র দানব পশুদের রাজাকার এখন দারুন বুযুর্গ;                  আল্লা‌-ওয়ালা লোক ক্ষমতা লিপ্সুর লকলকে জিভে আগুন লেলিহান শিখা পুড়ছে খুঁটি বিশ্বাসের ট্রাকের চাকায় পিষ্ট বিবেক চেতনা খুনী সীমারেরা রাজপথে খেলে                  রক্তের হলি খেলা স্বাধীনতা আজ পরাজিত শোক; মুহ্যমান গ্লানি নেতা নেই কোনো শুনাতে ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ সঞ্চারিণী

প্রজন্ম স্বরলিপি

ঘুরে ফিরে অলি-গলি পার্বত্য শহর বন্দর কন্দর গিরি-পথ শৃঙ্গ শৃঙ্গারে ক্লান্ত -                               হারিকেন চোখ শ্রান্ত অপরাহ্ন অবষন্নে থিতু আয়োজন প্রাণের শীর্ণা আকাঙ্ক্ষার স্রোতে মীড় তোলে দোয়েলের শিস চঞ্চুতে আনে খুঁড়ে ধানের নির্যাস আমন সর্ষের ঘ্রাণে               ডুবে যায় নষ্ট-গন্ধ পাতা সব বের হইয়ে আসে প্রজন্ম স্বরলিপি                পুরোনো গানের খাতা ছিঁড়ে মেতে উঠে আজ উত্সবের সবুজ                নতুন গানের বর্ণমালার সুরে

লিখেছেনঃ সঞ্চারিণী

খিলিপান স্বদেশ

সংযমে সংযত পানপাতা দেহ মুড়ে দিলো বোধের গহ্বরে                জাতীয় চেতনা। স্বকীয় মশলার ঘ্রাণে খুঁজে পেল অনন্য স্বাদ; ‘বিজয়’ নির্যাস পেল তার               ভৌগলিক সীমানা। পিচকিরি ঢেলে রাঙিয়ে রাজপথ আস্বাদিত হলো জাতিস্বত্তা বৃন্তে চুনের শোভিত পতাকা,              সৌকর্যে প্রিয় স্বাধীনতা।

লিখেছেনঃ সঞ্চারিণী

প্রতীজ্ঞা ভঙ্গ

কেন ভাঙ্গলে শপথ? অলিন্দ-নিলয় ব্যবধায়ক সমগ্র হৃদপিন্ড জুড়ে এখন শুধুই নিলয়… নীলশিরার গিরি-গলি পথ ঐক্যবদ্ধ মাস্তান পাহাড়ে। টালমাটাল বিশুদ্ধ অমলজান বাধাপ্রাপ্ত অনিয়মের দেয়ালে। প্রতিদিন অসংখ্যবার ওরা প্রতিজ্ঞা করে, অসংখ্যবার প্রতিজ্ঞা ভঙ্গ করে ফিরে যায় নিষিদ্ধ ভাগাড়ে অপাপবিদ্ধ হয়না স্বদেশ বিশ্বাসঘাতকের তালিকায় বাড়ে নাম… প্রকৃতির মত তুমিও যে প্রতারণার ছলে শুদ্ধ হতে দিলেনা আমায়।

লিখেছেনঃ সঞ্চারিণী

গল্পঃ ওপাড়ে মোহন বাঁশি বাজছে

১ ঘামে ভিজে কালো ব্লাউজ-এর পিঠটা জব্‌-জবে। সাদা থান শাড়িটার আঁচল টেনে পিঠটা ঢেকে নিল রাণু। কানের দু’পাশ থেকে গলা বেয়ে ঘামের শাখা-নদী বয়ে চলেছে ব্লাউজের গভীরে। এ ধরনের গরমে ঘামে ভেজার অনুভূতিতে রাণু আলাদা এক ধরনের মানসিক তৃপ্তি লাভ করে। তার কাছে মনে হয় ঘাম তার দেহে স্ব-মেহনের সুখ-লীলা করছে। ... [ বাকিটুকু পড়ুন ]