লিখেছেনঃ সঞ্চারিণী

নিরব অভিমান

আজও ফেব্রুয়ারীর তরল শিশিরে
নিরব অভিমান ঝরে
         ভাষা শহীদের

অজস্র ফুলের ভীড়ে ফাগুনে
লুকিয়ে ওরা দেখে লেবাছ -
         পাল্টানোর সাথে কেমন
                 পাল্টায় খোলস

পেন্সিল-হিল আর বুট-স্যু খুলে বেরিয়ে আসে নগ্ন পা
আলতা রাঙানো পদ্ম পা’য় ঢেকে যায়
                 দাম্ভিক চলন
বিদেশী সৌরভে ভারী বাতাস চাপা পরে
                 পুষপ স্তবকের ঘ্রাণে

কৃষ্ণচূড়া আর পলাশ-শিমূল ছুঁয়ে শপথের ভাণ করে আবার
           মিশে যাবে আজ একই কাতারে
                  অ-ভিন্ন বাঙালীর সাজে সেজে


মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন