লিখেছেনঃ সঞ্চারিণী

মা আমার আজ বেজায় খুশি!

অনেক দিন পর যাচ্ছি বাড়ি
         মা’র কাছে
পরনে বর্ণমালার শাড়ি
             লাল পেড়ে

আলতা পায়ে রেশমি চুড়ি হাতে
কপালে টিপ কৃষ্ণচূড়ার -
              টুকটুকে
কালো পাড় রঙ মিশে গেছে আজ
              আকাশ মেঘে
                     বৃষ্টি ছুঁবে বলে

বৃ . .ষ্‌ . . টি . .
সে কি বৃষ্টি !
জবুথবু মেঘ জড়োসড়ো হয়ে
              মুষলধারে বৃষ্টি

আর নয় শোক নয় বিষাদ আর
              শহীদদের ঘিরে
সমৃতির মিনার দেখ ; আকাশ ছুঁয়েছে
খুলে ফেলো স’বে কালো অভিজ্ঞান
হাসি মুখে চল ; শহিদ মিনারে . . .

আজ সঞ্চবে মা’র কাছে যাচ্ছি ,
আমার হাত ধরে আমার সন্তান
             বিজয়ের হাসি হেসে . . .

মা আমার আজ বেজায় খুশি !


মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন