লিখেছেনঃ শ্রাবণ আকাশ

সিনেমাঃ পথের পাঁচালী

বাংলা সিনেমা কম দেখা হল না। কিন্তু দেখি দেখি করেও বাকি রয়েছিল ‘পথের পাঁচালী’। আজ দেখে ফেললাম। একটা অদ্ভুত ঘোরের মধ্যে কাটল অনেকটা ক্ষণ। নাহ! মাথাটা ঘুরছে। অনেক রাত হল। শুয়ে পড়ি।

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

চাইলে কি…করা যায়

এ এক অদ্ভুত অনুভূতি। শেষ পর্যন্ত গরমটা সত্যিকার অর্থে শুরু হয়ে গেল। মনে আছে এই ২০ তারিখ রাতেও খুব ঠান্ডা…কম্বল…। পরের দিন হঠাত করে ৮০ ডিগ্রী ছুঁইছুঁই। আগেও একদিন এরকম হয়েছিল। ভেবেছিলাম সেটাই বোধহয় শুরু। কিন্তু রাতের বেলা আবার সেই ঠান্ডা। এবার কিন্তু তা নয়। গত কয়েকটা দিনে তাপমাত্রা বেড়েছে বৈ কমেনি। ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

পহেলা বৈশাখ ১৪০০

নাহ, লেখার টাইটেলটা ভুল নয়…আরে জানি জানি এটা ১৪০০ সন নয়…হ্যাঁ ১৪১৪। তবে ১৪০০ কেন? সেই কথাইতো বলছি। বঙ্গাব্দ ১৪০০। ফিডব্যাকের এ অ্যালবামের সাথে তখনো পরিচয় হয় নি। পরিচয় হয়েছিল একটি সুন্দর সকালের সঙ্গে। বর্ষাকাল এলেই বাড়ির একদিকটায় ফুলের বাগান করার ঝোঁক অনেকেরই কমবেশি থাকে। বিশেষ করে গ্রামাঞ্চলে বাড়ির আশেপাশে যদি একটু ফাঁকা জায়গা পাওয়া ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

কেমন যাবে এ সপ্তাহ

জ্যোতিষ বিদ্যায় কে কতটা বিশ্বাসী বা মজা পান- জানিনা। তবে আমি খুব মজা পাই। আর এ মজার ব্যাপারটায় আমাকে যিনি মজা পাইয়ে দিয়েছেন তিনি হচ্ছেন কাওসার আহমেদ চৌধুরী। সেই কবে থেকে বাংলাদেশের ব্যান্ডের গান শোনা শুরু। প্রথমে তো মিউজিক আর চিত্কারের মাঝে আসল কথাগুলো খুঁজেই পেতাম না। পরে অনেক ব্যান্ড তাদের এলবামে গানের কথা ... [ বাকিটুকু পড়ুন ]