সামারের প্রথম দিন। সকাল-দুপুর মোটামুটি সুন্দর আবহাওয়া ছিল। কিন্তু এই বিকেলটা হঠাত করে অন্ধকার হয়ে গেল। আবহাওয়ার রিপোর্টটা না জানা থাকলে অনেকেই অবাক হবে। আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু এখন মনে হচ্ছে শুধু বৃষ্টিই না- ঝড় হবে। ভাবছি- এখন একটু বাতাস হলেই গাছের আমগুলো টপাটপ পড়ে যাবে। এবার আম কুঁড়াবার পালা…
আর্কাইভঃ June, 2007
কাল ছিপ নিয়ে নদীতে গিয়েছিলাম মাছ ধরতে। সেখানে এক মজার মানুষের সাথে পরিচয়।
নদীর পাড়ে গিয়ে দেখি সেখানে আরেক ভদ্রলোক ছিপ ফেলে বসে আছেন। স্বাস্থ রোদের সাথে পাল্লা দিয়ে তার মেজাজটাও চড়ছে। বুঝলাম অনেকক্ষণ হয় এসেছেন কিন্তু কোন ফল হয় নি। আমি তার পাশেই ঘাঁটি ফেললাম। কিছুক্ষণের মধ্যে আমার বড়ছির সাথে বেমানান এত ছোট একটা মাছ উঠলো যে ছেড়ে দিতে হল। ... [ বাকিটুকু পড়ুন ]
টাইটেলটা দিয়ে একটা গান আছে। গানটার জন্মলগ্ন থেকেই তার সাথে পরিচয়। আমার রূপকথা নেই/আমার শুকসারী নেই/ঝাড়বাতি জ্বালানো/সাজানো সাজঘর নেই… ইত্যাদি ইত্যাদি। মাঝে মাঝে গুনগুন করি। অক্ষমতা কিছুক্ষণ চাপা পড়ে থাকে। ভালো কিছু হবে ভাবতেই অজ্ঞান হয়ে যাই। এমন একটি গল্প ধরা পড়েছিল নেটে। কিছু ডাইলোগ মাথায় ঢুকে গেছে। যেমনঃ
-আপনি কোথায় চাকরি করেন?
-আমি কোথাও চাকরি করি না।
-চাকরি করেন না, কেন?
-অভিজ্ঞতা ছাড়া চাকরি ... [ বাকিটুকু পড়ুন ]
