আপনারা স্বপ্রণোদিত হয়ে আমার ব্লগটি পুরানো এভারগ্রিনবাংলা থেকে নতুন জায়গায় স্থানান্তর করেছেন দেখে আমি খুশি। তবে একজন ব্লগার হিসেবে এখানে আমি কন্টিনিউ করব কি করব না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে ব্লগটিকে কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চাই।
একেবারেই নিঃশর্ত কোনো ওয়েব ফোরাম হয়ত অসম্ভব, সে বিবেচনায় আপনাদের শর্তাবলি মেনে চলতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ‘ব্লগের যেকোন লেখা সম্পাদনা বা মুছে ফেলার অধিকার এভারগ্রীণবাংলা.কম-এর থাকবে।’– এই শর্তটির সাথে আমি একমত হতে পারছি না। প্রয়োজনীয় মনে হলে আপনারা কোনো নির্দিষ্ট ব্লগকে প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারেন, কিন্তু মুছে দেয়াকে অনেক বেশি খবরদারি বলে মনে করি আমি। আর অনিবার্য হলে সেটাও না হয় মেনে নেয়া যায়, কিন্তু কোনো লেখা সম্পাদনা করবার এখতিয়ার আমি কারো কাছে ছাড়তে রাজি নই। আমার মনে হয় এ ধরনের শর্ত ঝুলিয়ে রাখলে ব্লগাররা এ মুখো হতে স্বস্তি পাবেন না। তাছাড়া যেখানে প্রকাশিত লেখার দায়-দায়িত্ব লেখকের নিজের, সেখানে সম্পাদনাটা জরুরি কেন তা আমার কাছে বোধগম্য নয়।
এ ব্যাপারে মডারেটরদের ব্যাখ্যা আশা করছি।

আপনি খুব ভালো একটি বিষয় তুলে ধরেছেন। এ ব্যাপারটি সহ আরো অনেক ব্যাপার নিয়ে এভারগ্রীণ বাংলার সাথে আমাদেরও কথা হয়েছে।
আসলে এভারগ্রীণ বাংলার ইচ্ছে ছিল একটি ব্লগ সেকশন খোলা যেখানে সবাই প্রাণ খুলে লিখতে পারবে, পড়তে পারবে এবং শেয়ার করতে পারবে। সে উদ্দেশ্য নিয়েই এই ব্লগটি প্রথমে খোলা হয়েছিল। কিন্তু কিছু প্রয়োজনীয় রিসোর্স-এর অভাবে এটা বন্ধ রেখে banglablog টি খোলা হয়েছিল, সেখানে সবার ব্লগ আলাদা আলাদা, যেমনটি ব্লগার-ব্লগস্পট ইত্যাদিতে আছে। সেটা করতে গিয়ে আরেক সমস্যার মুখোমুখি হতে হল। তা হল স্পামিং। কিছুদিনের মধ্যেই অনেকে শুধু ব্লগ খুলে তাদের লিঙ্ক দিতে আরম্ভ করলো। এর ভিড়ে আপনাদের মত কিছু ভালো লেখা হারিয়ে যেতে লাগলো। পরে আমরাই আপনাদের ব্লগ গুলো খুঁজে পেতাম না। সুতরাং সেই সব ব্লগগুলো কেউ পড়তে বা মন্তব্য করতে পারতো না।
এই ব্লগগুলো মেইনটেইন করতে বড় সমস্যা হচ্ছিল। ইতঃমধ্যে আমরা সেখান থেকে কয়েক হাজার ব্লগ স্পামিং-এর জন্য মুছে ফেলতে বাধ্য হয়েছি। কিন্তু এভাবে কতদিন! আমাদের তো সেরকম লোকবল নেই যারা ২৪/৭ এসব পর্যবেক্ষণ করবে।
তো এরকম অনেক সমস্যা এড়াতে আবার পুরাতন ব্লগে ফিরে আসা হল। এখানে কেউ উল্টা-পাল্টা করলে অন্ততঃ অন্য ব্লগারদের চোখে পড়বে এবং তারা সেটা নিয়ে আলোচনা করে ব্যাপারটা সমাধান করতে পারবেন।
এবার আমাদের শর্তগুলোর ব্যাপার আসা যাক। সত্যি করে বলতে কি এভারগ্রীণ বাংলাই চেয়েছিল একটি নিঃশর্ত ব্লগ। কিন্তু এতে আমরা যারা মেইনটেইন করি, তাদের কাজ অনেক বেড়ে যায়। যেমন কেউ যদি খুবই উল্টা-পাল্টা ধরনের কিছু করে তাহলে আমাদেরই সেটা handle করতে হবে। ধরুন কেউ খুবই অশ্লীল লেখা বা ছবি পোষ্ট করে, তাহলে কি হবে! আমাদের বাধ্য হয়েই সেটা মুছে ফেলতে হবে। অনেক সময় বাধ্য হয়ে হয়তো একাউন্টটাই ban করে দেয়া লাগতে পারে। ব্লগের পোস্ট মুছে ফেলার শর্তটা এই জন্যেই। নইলে এখন পর্যন্ত কারো লেখা মুছে ফেলার রেকর্ড আমাদের নেই, শুধু স্পামিং-এর ব্লগ গুলো ছাড়া। আশা করি এই ‘মুছে ফেলার কাজ’টি আমাদের করতেও হবে না। আমাদের ব্লগারগনই দায়িত্ব নিয়ে এই সেকশনটিকে সম্বৃদ্ধ করবেন এবং আমাদেরকে এই অযথা হস্তক্ষেপ করার ঝামেলা থেকে রেহাই দেবেন। আরও আশা করি, কোন লেখা মুছে ফেলতে বা সরিয়ে ফেলতে হবে কি হবে না, সেটাও আমাদের ব্লগারগন মন্তব্য করে ঠিক করে দেবেন।
প্রায় ২ বছরেরও বেশি বয়স হয়ে গেল এই এভারগ্রীণ বাংলার। আমরা দেখেছি বিভিন্ন বয়সী user রা এখানে আসেন। এমনকি আমাদের মা-বাবা, আত্মীয়-স্বজনরাও দেখতে আসেন যে কাজ-কর্ম বাদ দিয়ে আমরা এখানে কি করছি। সুতরাং আমাদের আশা সবাই অন্ততঃ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখবেন। সেই জন্যি কিছু শর্তাবলীর প্রয়োজন হয়েছিল।
কোন পোস্ট নিয়ে অন্য ব্লগারদের যদি কোন সমস্যা না থাকে, তাহলে আমাদেরও কোন সমস্যা থাকবে না। এই গ্যারান্টি মডারেটরদের পক্ষ থেকে দিতে কোন অসুবিধা নেই।
প্রিয় মুজিব, আশা করি আপনার লেখার কিছুটা ব্যাখ্যা আমরা দিতে পেরেছি। তারপরও কোথাও কোন ভুল-ত্রুটি-সমস্যা থাকলে জানাবেন নিশ্চয়ই। আসলে ব্লগাররাই এখানকার প্রাণ। তাদের সুবিধা-অসুবিধাটাই এখানে মুখ্য। আশা করি এটাই আমাদের একমাত্র শর্ত হবে।
হুম্ম্, বেশ মজার টপিক। তবে মনে হয় না কেউ ‘উল্টা-পাল্টা’ কিছু করবে এখানে। ওসব ছেলেমানুষী মেন্টালিটির বয়স পার হয়ে যাবার কথা।