লিখেছেনঃ santwana

পরস্ত্রী

কপালে ও কিসের দাগ তোমার
একি আমার চোখের ভুল!
মদন-ভষ্ম লাগল যখন চোখে আমর
সামনে কেন এলে তুমি ,
হায় একি ভুল !
কালো চোখের তারায় তোমার
রাতের স্বপ্ন কার তরে ?
হায় রে ও রূপ দেখাল কে
হৃদয় কেন দিলাম তোমায় ভুল করে ।
ভুল করে কি দেখেছিলাম
ভালবাসার ছায়ায় ঘণ তৃষার আগুন ঐ চোখে?
ভুল করে কি ছড়িয়ে ছিলে পলাশ রাঙা মনের ফাগুন এই বুকে?
রক্তে নেশা মাতাল হাওয়া দেয় দোলা,
কেমন করে যায় ভোলা সেই পরস্ত্রীকে
হায় একি ভুল !


3 Comments to “পরস্ত্রী”

  1. শ্রাবণ আকাশ | December 13th, 2007 at 2:30 am

    কবিতাটাই কি কঠিন নাকি আমার ভিতরটাই ফাঁকা হয়ে আছে! কিছুইতো মাথায় ঢুকছে না…

  2. santwana | December 13th, 2007 at 4:09 am

    হয়ত ‘প্রতীক’ আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে ।

  3. শ্রাবণ আকাশ | December 14th, 2007 at 1:55 am

    যদিও মাথায় ঢুকছে না তবুও চেষ্টা করছি– ‘প্রতীক’ যদি ‘পরস্ত্রী’-র দ্বিতীয় পর্ব হয়…হলেই কি আর না হলেই বা কি, আবার প্রশ্ন আসে- তাহলে ঐ ‘আবেগ’-এর কতটুকু ‘মদন-ভষ্ম’ নয়?


মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন