লিখেছেনঃ santwana

নগ্ন প্রেম

পিউ, এখন যদি কেউ তোমাকে ডাকে
ঐ-দূরে, ঐ তাল-তমালের ফাঁকে ফাঁকে,
ঘুঘু ডাকা দুপুর বেলা
ছায়া ফেলা দিঘীর মতন
তোমার চোখে তাকিয়ে বলে-
আর নয়, আর নয় এখানে থাকা
এই শহর মেকী সভ্যতাতে ঢাকা,
আমরা যাই ফিরে সেই বন্য প্রেমের নগ্নতাকে ঘিরে
তোমার সহজ সরল হৃদয় মন্দিরে
সেইখানে সেই পূর্বদিশায় হাড়িয়ে যাওয়া
এই জীবনের মানে তুমি মানবে কি তা !
পূর্ব্বিতা !


3 Comments to “নগ্ন প্রেম”

  1. শ্রাবণ আকাশ | December 17th, 2007 at 2:08 pm

    “তুমি চাইলে আমি দেব অথৈ সাগর পাড়ি…” তবে তাকে যদি আরো বলতে হয় তো বলব, দোহাই তোমার, স্থান কাল পাত্র যাই হোক না কেন, ভালোবাসার অভিনয়টা কখনো করো না।

    সুন্দর লিখেছেন কবিতাটি।

  2. love4u | December 22nd, 2007 at 8:46 pm

    darun hoyacha

  3. শ্রাবণ আকাশ | January 4th, 2008 at 2:36 am

    ভাবি এই আধুনিক সভ্যতা মানুষকে কতটা মেশিন আর কতটা মানুষ করেছে…আবার ‘সেই বন্য প্রেমের নগ্নতা’- সেটার বাস্তবতাই বা কি রকম…কতটা মানসিক, কতটা দৈহিক…


মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন