লিখেছেনঃ santwana

বাতাসী

তুমিকি শুনতে পাচ্ছনা, তোমরা পাচ্ছনাকি টের বাতাসীর দীর্ঘশ্বাস; তার উত্তপ্ত নিঃশ্বাস শুধুই কি ওড়াবে ছাই নিভে যাওয়া চিতার আগুনে. তোমরা শোনোনি কেউ সমুদ্র গর্জন ! উথাল পাথাল ঢেঊ বুকের ভিতর কোনোদিন মরেনি কি বৃথা আক্রশে কাল গুনে গুনে ! সন্জীবনীসুধা মাতাল লম্পটের হাতে করেছ কি পাণ ! আকন্ঠ ডুবিয়ে রেখে পাঁকে পেরেছ কি বাঁচাতে আত্মাকে ! আমিতো শুনেছি তবু জীবনের গান তার সরল বিশ্বাসে, তার ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ তৎসম বাঙালি

যাত্রা শুভ হোক!

এটি আমার প্রথম লেখা। এ রোজনামচা পরিবারের সবাইকে অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়ে আমার রোজনামচা শুরু কোরছি। এই মুহূর্তে জীবনানন্দ দাশের একটা কবিতা আমার তৃষ্ণানিবৃত্ত কোরলো। সেটি সবার সাথে ভাগাভাগি কোরে নেওয়া যাক না ক্যানো? ইহাদেরি কানে / জীবনানন্দ দাশ [কাব্যগ্রন্থ: মহাপৃথিবী] একবার নক্ষত্রের পানে চেয়ে-- একবার বেদনার পানে                                     অনেক কবিতা ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ santwana

রাজ্য পুলিশ

রাজ্য পুলিশ কেমন করে শান্তি রাখে ধরে, পুলিশরে লেজ বাঁধা যে আজ সিপিএমের ঘরে. পার্টির কথায় নাচে পুলিশ, পার্টির কথায় ছোটে. পার্টির কেডার মারলে চাঁটি, ঠোঁট ফুলিয়ে ওঠে. তালপাতার সেপাই এরা, কেউবা কুমড়োপটাস. হাতে বিড়ি, পায়ে চটি, চলে ফটাস ফটাস. ঘুসের টাকায় ফুলছে ভাল এদের টাকার থলি. গরীব মানুষ হচ্ছে শুধু এদের হাতে বলি. কেডার করে ধর্ষণ, আর ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ santwana

মূর্খমন্ত্রী

সাবধান সাবধান মূর্খমন্ত্রী ইদিকে আসছেন। ফন্দীগ্রামে শুনছি নাকি শান্তি ফিরেছে এগারো মাস পরে । নতুন   একটা সূর্য ও নাকি উদয় হয়েছে সঙ্গে লাল পতাকা উড়ছে ঘরে ঘরে। [আমাদের স্বগোতক্তি ] ফন্দীগ্রাম স্মশান হয়েছে, প্রাণের সঙ্গে মান, সবই তো হয়েছে বলি। পোড়া ঘর আছে, মানুষ তো নেই অশান্তিটা কেই বা করতে পারে ! [মূর্খমন্ত্রী] ঘরের মানুষ ঘরেতে ফিরেছে, তবু বল ঘর খালি। তোমাদের ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ santwana

ভাবুক

ভেবে ভেবে ভাবুক হল ভবতোষের ভাই ভাবের ঘরে গিয়ে বলে ভাবনা কিছু চাই। ভাবের ঘরের দ্বারি বলে চলবেনা ও চালাকি ভাব মুলুকে আসতে চাও যে খুলতে পারবে তালা কি? ভাবুক তুমি প্রমান কোথায় , কি ভেবেছ এদ্দিনে। খাতার পাতায় লিখে লিখেও শেষ হবেনা সাতদ্দিনে এমন যদি লিখতে পারো, তবেই পাবে ভাব দেনা নিলে তো ভাই নকল ভাবুক, ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

সবাই বলে ভুইলা যা…

টাইটেলটা লিখে অনেকক্ষণ বসে আছি। শুধু গানটাই মাথার ভিতর গুঞ্জরিত হচ্ছে। অনেকদিন ধরে গান শোনা হচ্ছিলনা। কয়েকদিন ধরে লক্ষ করছি গান শুনলেই মনের মধ্যে কেমন যেন একটা চাপ সৃষ্টি হচ্ছে। ভাবলাম তাহলে কিছুদিন গানই শুনবোনা। কালরাতে অনিচ্ছা থাকা সত্ত্বেও শুনতে হল। আশেপাশে কে যেন বাজাচ্ছিল। রাতে যখন ঘুমাতে গেলাম, তখন থেকেই শুধু ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ santwana

বিড়ালছানা

camera-shy-cat.jpgগুরুমশাই রাগ করেছ কেন ? হয়নি পড়া বলে ! কাল যে আমার বিড়ালছানা কোথায় গেছে চলে। তারই জন্য কান্নাকাটি, মাখামাখি কাদামাটি, খুঁজছি সারা পাড়া। তুমি কেবল জান শুধু পড়া পড়া পড়া। বিড়ালছানার জন্য আমার দিনটা মাটি হল। তারই জন্য হয়নি করা তোমার অঙ্কগুলো। দাওনা তোমার চশমাখানা দেখি চোখে দিয়ে, ভয় পেয়ে ঠিক ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ santwana

বাঁদরামি

monkeyখোকাবাবু খাচ্ছিল বেদানা ছাড়িয়ে, দ্যাখে এক হনুমান বাগানে দাঁড়িয়ে হনুমান কলা খায় এটা তার জানা, ভাবে মনে এতো তবে খাবেনা বেদানা। মাকে ডেকে বলে দুটো কলা দাওনা মা, মা বলেন ভালো কথা খেয়েছ বেদানা ? বেদানা তো খাব আমি, কলাটা বাঁদরে, মা বলেন তাই বটে আদরে আদরে বাঁদর হয়েছ ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ santwana

স্বপনবুড়ো

যেইনা আমি পড়তে বসি বই খাতা সব নিয়ে স্বপনবুড় হাতছানি দেয় বকের পালক দিয়ে। হাতছানি দেয়, ফোকলা হাসে, হাতপা তুলে নাচে, শব্দ শুধু করেনা সে মা শুনে নেয় পাছে। মাকে ডেকে যতই বলি ঠিক দুপ্পুর বেলায় হয়না আমার লেখাপড়া স্বপনবুড়োর ঠেলায়। মস্ত বড়ো চোখ পাকিয়ে শাসন করে মা, বাবা হাঁকেন মারব এবার যা পড়তে যা। পরীক্ষা তোর আপ্রিলে ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ santwana

আমার ভাষা

আমার ভাষা আমার জন্য, তোমার জন্য নয়ত। আমার মত ছোট্ট ছেলে আছে কোথাও হয়ত। আমি যখন বলব ‘চ যাই নীল পাহাড়ের দেশে’ । আমার সঙ্গে চলবে সে ঠিক কল্পরথে ভেসে। আমি বলি ‘ভুতের দেশে মামদো ভুতের বাড়ি যাই’। ছোট্ট বন্ধু বলবে ‘এমা, এটাই তো ঠিক আমি চাই’। তুমি বলবে ‘ভেল্কি নাকি এসব তোমার চালাকি’। কী করেই বা ... [ বাকিটুকু পড়ুন ]