হারিয়ে গেছে মা।
এদিকে যাই ওদিকে যাই
এঘরে যাই, ওঘরে যাই।
কোথাও যে পাইনা।
হারিয়ে গেল কোথায় আমার মা ।
ভোরের রাতে ঘুমের ঘোরে
শুনতে পেলাম আদর করে
মা যেন ঐ ডাকে।
ওরে আমার সোনা মেয়ে
সকাল হল দ্যাখরে চেয়ে
ভোরের আলো কাটছে আঁধারটাকে।
তাকিয়ে দেখি সূন্য ঘরে-
দাইমা শুয়ে মেঝের পরে-
আর তোরে কেউ নেইকো কোনোখানে।
এদিকে চাই ওদিকে চাই
এঘরে যাই, ওঘরে যাই
মার ... [ বাকিটুকু পড়ুন ]
আর্কাইভঃ December, 2007
বাবা তোমায় ডাকিনিতো কোনোদিন ও তাই করেছ রাগ !
আজকে শুধু তোমার সাথেই করব খেলা ভাগ।
মাতো কবেই গেছে ছেড়ে- নিরুদ্দেশে
ভাই বোন নেই কোনো,
বাবা তোমায় থাকতে আমি দেব না ঘরকুনো
লঙা চেতন, টোটা, নয়ন
মায়ের সাথে আজকে থাকুক বসে।
আজকে শুধু তোমায়-আমায় জমবে খেলা কশে।
তবে চল বেড়িয়ে পড়ি
নীল পাহাড়ের দেশে।
সবুজ সাগর সফেন ঢেউ
যার পায়েতে মেশে।
ঐখানেতে ... [ বাকিটুকু পড়ুন ]
চুল ছেঁটেছ কেন ?
এমনিতেই তো টাকের মাথা
ফুটবে কাঁটা জান ?
ওমা একি তাও জান না-
কেউ বলেনি বুঝি ?
না বলার কারনটা কি অভয় দাও তো খুঁজি।
এমনিতেই তো তোমার অমন হাঁড়ির মতন মুখ।
তার উপরে চোখদুটোতো হোঁদল কুত কুত!
য়্যাই খুকিরা হাসিস কেন বুঝিস না ওর ব্যাথা !
ছুটীর পরে বলব অখন সেই ন্যাড়াটার কথা।
কোন ন্যাড়াটা ... [ বাকিটুকু পড়ুন ]
মাগো নীচে ঐ বুড়িমা ছেঁড়া কাপড় গায়,
শুকনো মুখে একলা কেন বসেই আছে ঠায় ?
ঠিক যেন মা ঠাম্মা আমার নিয়েসনা ডেকে,
আমার ঘরে আমার কাছে থাকবে এখন থেকে ।
ঠাম্মা আমায় বাসতো ভালো গল্প বলত কতো ,
আজকে থেকে বুড়িমা ও থাকবে যে তার মতো।
আমরা দুজন খেলব লুডো দুই বন্ধু যেন ,
তোমাকেও তো ভালবাসি ... [ বাকিটুকু পড়ুন ]
এমন কেন হয়, যখনই ভাল স্বপ্ন দেখি ঘুমটা ভেঙ্গে যায়।
কালকে দেখি নতুন জুতো নতুন জামা পরে
যাচ্ছি যেন ইস্কুলেতে ইস্কুলবাস চড়ে ।
নতুন নতুন বই খাতা সব করছিল চক্ চক্
এমন সময় হঠাৎ কোথায় শব্দ হল ঠক্ ।
চমকে উঠে জাপটে ধরি আমআর টিনের বাটি ,
সারাদিনের ভিক্ষার ধন, আমার জয়নকাঠি ।
ঘুমিয়ে ছিলাম স্বপ্নকাজল মাখিয়ে ... [ বাকিটুকু পড়ুন ]
ও মামাগো শুনতে পাচ্ছো, গাছ কাটছে ভুলো!
গাছ কাটছে কাটুকনা সে, কানেতে দাও তুলো ।
কী যে বলো, গাছ কাটাট বেআইনী তা জানো ?
তুইতো জানিস বলনা গিয়ে গোল করছিস কেন ।
য়্যায় ভুলো, আয় নেমে আয় তো , গাছ কাটছিস কেন ?
বেশ করেছি আমার ইচ্ছা বাবার গাছ যেন ।
তবেরে ব্যাটা বাপ তুলেছিস ডাকবনাকি ... [ বাকিটুকু পড়ুন ]
মামদো বলে শাঁকচ্চূন্নী এ তোর কেমন ঢঙ,
শণের নুড়ি চুলেতে তোর ঘোর কমলা রঙ।
বেগুন ঠোঁটে ফাহুন হাসি গন্ধ মাখিস পচা বাসী
খ্যাঁকরাকাঠি চেহারা তে সাদা খড়ির টান।
তোকে দেখে শাঁকচ্চূন্নী নাচে আমার প্রাণ।
আয়না আমার তেঁতুল গাছে,
ভোজ হবে আজ পচা মাছে
মন করে আনচান,
ধরনা রে ও শাঁকচ্চূন্নী ক্যানক্যানে তোর গান ।
আমি থাকি শ্যাওড়া গাছে, শাঁকচ্চূন্নী ... [ বাকিটুকু পড়ুন ]
রশিদমিঞা রিক্সা চালায় সকাল দুপুর রাত
তাইতে তাদের জোটে কাপড় তাইতে জোটে ভাত ।
রশিদমিঞার ছোট্ট ছেলে রমজান তার নাম
বায়না ধরে পরবে সে যে করবে না এই কাম ।
রশিদ গিয়ে বল্লে বাবু পড়বে আমার ছেলে ,
ভর্ত্তি করে নেবে বল কত রূপয় দিলে ?
হেডমাষ্টা বলে কিছুই দিতে হবে নাকো
ডোনেশনের বাক্সে কেবল হাজারখানেক রাখো ... [ বাকিটুকু পড়ুন ]
নন্দীগ্রাম একটা নাম রক্ত দিয়ে লেখা -
কৃষক এখানে ঝড়ায় রক্ত বন্দুকে টানে রেখা ।
রেখার দুধারে ভারাটে গুণ্ডা মরে মারে আসে তেড়ে ,
মেয়ে, শিশু, বুড়ো ভয়ে কেঁপে মরে লাল পতাকার ঘেরে ।
থানার দারোগা, সৈন্য সমেত দ্যাখে জুল জুল চোখে -
কেমনে চলেছে হত্যালীলাটা , কেমনে মরছে লোকে ।
কৃষকের হাতে বন্দুক ... [ বাকিটুকু পড়ুন ]
