লিখেছেনঃ kobiabdul

শ্রাবণের আকাশে।

moon-1.jpg

নয়নে জল আমার মনে আশঙ্কা, আকাশজলে স্বপ্নাশা যাবে ভেসে,
প্রিয়জনের বিরহে কেঁদে সজল আমি আজো বসে আছি আশে।
বিমনা হয়ে উদাস নয়নে তাকিয়ে দেখি সুর্যকে দেখে চাঁদ হাসে,
আমার মনের কথা শুনে শ্রবণা খিলখিল করে শ্রাবণের আকাশে।

শ্রাবণ আকাশ, কবিতাটা আপনার জন্য লেখলাম। জানিনা কেমন হয়েছে আর তার কারণ হল অন্তর্জ্বালা নিভেছে আজ অনেক বছর হয়। তবুও আপনার কৌতূহল দূর করার জন্য চেষ্টা করলাম। দরাজ হয়ে মনের কথা জানাবনে।

ট্যাগ:

2 Comments to “শ্রাবণের আকাশে।”

  1. শ্রাবণ আকাশ | February 1st, 2008 at 1:05 am

    সরি কবিসাহেব। কয়েকদিন কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। আজ এসে দেখি আমার মত আর সবাইও ডুব দিয়েছে। নতুন কোন লেখা নেই।

    “অন্তর্জ্বালা নিভেছে আজ অনেক বছর হয়”- ব্যাপারটা কি!

    “সুর্যকে দেখে চাঁদ হাসে” - চাঁদ কি কখনো সূর্যের দেখা পায়? প্রশ্নটা জটিল ভাবে নেবেন না।

    শ্রবণা শব্দের মানেটা কি? হাতের কাছে ডিকশনারীটা নেই। দরকারের সময় কোন জিনিস হাতের কাছে থাকে না! কোন জগতে যে বাস করি!

    পদ্য বুঝি কম। কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিলাম।

  2. kobiabdul | February 1st, 2008 at 3:04 pm

    “অন্তর্জ্বালা নিভেছে আজ অনেক বছর হয়” মনের জ্বালা নিভেছে। আমি এক ব্যর্থপ্রেমিক।
    দিনের আকাশে চাঁদ অম্লান থাকে। আমার মত গাছে হেলান দিয়ে আকাশের পানে তাকালে চাঁদকে দেখতে পাবেন। তারকাপুঞ্জের একটা তারার নাম।
    অদ্য আমি http://www.somewhereinblog.net/blog/kobiabdulblog লেখা লেখি করি।
    কবিতাটা কেমন হল তাত বললেননা।
    ভাল থাকবেন সুখে থাকবেন।
    আপনাকে ধন্যবাদ।


মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন