একুশে ফেবরুয়ারিকে ভুলতে চাই আমি আটই ফাল্গুনের জয়ধ্বনি করে,
বাঙ্গালী আমি বাংলাকে চিনতে চাই বাংলাতে চিন্তা করে।
পল্লি গায়ের ছেলে আমি জানি আমার ঠাঁই নেই ব্যস্ত শহর নগরে,
গ্রামের কুটিরে বিরাজ করি, মন আমার সাঁতার কাটে নদী জল পুকুরে।
চাষার ছেলে আমি বাংলার বারমাসে আমার পরিচিতি চিরতরে
ধান কেটে মাড়াই শেষ হলে, জাল ঝকড়া হাতে
আষাঢ়ের নতুন জলে মাছ ধরতে যাই বিল হাওরে,
নতুন চা‘লের পিঠা খেয়ে কাজ নেই তাই বসি যেয়ে কবি গানের আসরে।
দামড়া বেঁধে গোচালায় কদম্ব ডালে বসে বাজায় বাঁশি রাখাল সাঁজেরাধারে,
বারমাসের দুফসলায় জীবন বাঁচে কেমনে?
তবুও বাংলার চাষা মূর্শিদি গায় লাঙ্গল ধরে।
ভাদ্রের রুদে খড় শুকায় পোড়ে, মাঘের শিতে ঠাণ্ডা কাঁপন জাগায় হাড়ে
কেয়াবনে টুন টুনি বাসা বাঁধে আশে, কালো মেঘ দেখে আকাশে ফিঙে উড়ে,
রক্তে রাঙ্গা সবুজ বাংলার তিলকমাটিতে নতুন প্রাণের সঞ্চার হয় বাদল ঝরে।
ট্যাগ: Kobita

কবি ,একুশে কেন ভুলতে চাইছেন
সেইটি আমার বোধগম্য নয়
একুশে কে ভুলে যাওয়া মানে বাংলাদেশকে ?????
i’m not at all a writer - i sell chops.
জাবেদভাই, বাংলার জন্য জান এবং রক্ত দিয়ে আমরা আজ বাংলাকে ভুলতে বসেছি। তাই কবিতাটা লেখেছিলাম। কাউকে মর্মাহত করা আমার ইচ্ছা নয়। মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থী।
একটা প্রশ্ন, আমি কি ভুল লেখেছি????
At corpcharlie, are you saying you will make chops out of me???
খবি আব্দুল হক / খাও দুধ ঢক ঢক! দেখো, এটা সুন্দর হয়েছে না, আমি এ লাইনে নতুন - তোমাদের মতো ভালো ভালো কবিতা লিখতে চাই। আমি লোক ভালো, আমায় নিয়ে পচা কথা বলবে না, হ্যাঁ - কখন বল্লুম যে তোমায় নিয়ে বেগুনী বানাবো?
At corpcharlie, নিচের মন্তব্যটা হুমকি জনক
i’m not at all a writer - i sell chops.
এবং খবি আব্দুল হক / খাও দুধ ঢক ঢক! এটা বিটলামী।
এখন আপনিই বলেন আপনার মন্তব্যের জবাব কেমন করে দেই???
প্রথম যদি বাংলায় মন্তব্য করতেন হয়ত আমিও ভালো জবাব দিতাম, যেমন জাবেদভাই মন্তব্যের জবাব দিয়েছি।
আর আমি কখন পচা কথা কইলাম???
যাক, আপনি বলেছেন আপনি ভালো মানুষ এবং আমাদের মত ভালো ভালো কবিতা লেখতে চান। স্বাগতম, লেখেন মন খুলে লেখেন, সময় পেলে পড়ব। ভালো কবিতা পড়তে চাই।
এখন ধন্যবাদ বলছি আমার কবিতাকে ভালো বলার জন্য।
আরেকটা কথা, আমিও বিটলামী জানি। তাই দয়া করে বিটলামী করবেননা, দোহাই। একেতো নয় দিন পর জবাব দিয়েছেন তার উপর কবিরে খবি বানাইছেন, আপনি কন আপনারে যদি বার্চি ডাকি আপনি কি করবেন, লাফাবেন না বাহ বাহ দেবনে???
আবারো ধন্যবাদ আপনার জন্য>>>>> আর বেগুনী কেমনে বানান রেসিপি দেবেন। ভালো থাকবেন শুভকামনা রইল।
আমার আতলামিটুকু বলছি- মানে যেটুকু বুঝতে পারছি– আমাদের ভাষা আন্দোলনটা বাংলা ভাষার জন্য। অথচ দিনটাকে স্মরণ করা হয় ইংরেজী তারিখে; অথচ আমাদের নিজস্ব একটা বাংলা ক্যালেণ্ডার আছে সেখানে দিনটা ছিল ৮ই ফাল্গুন। (সাম্প্রতিক “ইত্যাদি”তে বাংলা বৎসরটাও বলে দেয়া হয়েছে)। কবির বোধহয় এই তারিখের ব্যাপারটা নিয়ে সমস্যা।
কদম্ব ডাল…বাঁশি– এরকম কিছু শুনলেই ঐ গানটা শুনতে ইচ্ছে হয়– “নির্জন যমুনা কূলে/ বসিয়া কদম্ব তলে/ বাজায় বাঁশী বন্ধু শ্যামরায়…” কদম্ব শব্দের ব্যবহারটাই মারাত্মক… রাধার বিরহ… আরো কত কি…