লিখেছেনঃ santwana

ছায়াসঙ্গী

আমি যাবনাতো সঙ্গে
তবু ফিরব সাথে সাথে।
ফিরব দিনে ফিরব রাতে
সকাল-দুপুর সাঁঝ-প্রভাতে,
দিবা স্বপ্ন হয়ে আমি
ফিরব আঁখির পাতে ।

আমি দেবনাতো ধরা
তবু ফিরব হাতে হাতে ।
লেখা হয়ে দেখা দেব
সবুজ পত্রিকাতে ।

আমি হাসি হয়ে পরশ করে যাব
-তোমায়-
বাতাস হয়ে করব আলিঙ্গন,
ঈর্ষা হয়ে জ্বলব
যদি দেখি কোনো সতীন আছি সাথে ।

আমি চাইবনাতো কিছু-
তবু কান্না হয়ে পরব ঝরে
যদি তুমি ফিরে না চাও পিছু ।

গভীর রাতে ফিরব তোমার বুকে
ফিরব চুপিসারে ।
মধুর হয়ে যাব মিশে-
প্রিয়, তোমার সুপ্ত চেতনাতে ।
তোমায় রাখবনাতো ধরে
তবু প্রেমের শিখা জ্বালিয়ে প্রাণে-
আশা হয়ে ফিরব প্রতীক্ষাতে


3 Comments to “ছায়াসঙ্গী”

  1. শ্রাবণ আকাশ | February 27th, 2008 at 3:01 am

    অনেকদিন পর তাই না?

    ফিরে এসেই কিন্তু বাজিমাত! সাংঘাতিক লিখেছেন।

    আমার মনে হয় আমি অনেক দূরে হারিয়ে গিয়েছি। ওরকম “চুপিসারে”ই ফিরতে ইচ্ছে হয়। কিন্তু কেন যেন মনে হয় আমি ফিরলেই হট্টগোল বাধতে বাধ্য। তাইই বোধহয় ফেরা হয় না। তবুও একদিন হয়তো “কেউ ডাকেনি তবু এলাম/ বলতে এলাম ভালোবাসি…”

  2. corpcharlie | March 18th, 2008 at 11:29 am

    আপনাকে একেবারে ফিরিতে দেবো দিদিমণি। নিজে দাঁড়িয়ে থেকে গর্মাগরম ভেজে দেবো সাফোলা সোনায়। সকালসন্ধ্যে কুড়মুড় করে আমার ইশ্পিশাল আলুচপ খাবেন, বদলিতে আমায় ভাই বলে ডাকবেন, ডিল?

  3. bikorno | May 3rd, 2008 at 5:46 am

    ভালো


মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন