লিখেছেনঃ সঞ্চারিণী

কবিতা: দেয়াশলাই যুবক

-দেয়াশলাই আছে ?
     : ঘামে ভিজে গেছে
-আগুন জ্বলবে কী করে তবে ?
     : এঞ্চখানে আগুন আছে
     স্পর্শ কর ,
          জ্বলবে আগুন

-যদি হাত যায় পুড়ে ?
     : ডুবে যেও লবণ জলে তবে
-এত জল মিলবে কোথায় ?
     : এই তো এখানে তোমার দেহে
            আমার নোনা নদী
            আমার দেহে তোমার

- এ যে সর্বনেশে কথা !
     : আগুনে যে সর্বনাশ-ই থাকে লেখা
- তবে চাইনা অমন আগুন
     : ভয় পেলে ? চাও-না-কি আগুন ঝরা ফাগুন ?

- পৃথিবীর তাবৎ যুবকে আমার ভয়
  যেমন ভয় আগুন খেলা দেয়াশলাই
          আর ফাগুনে

ট্যাগ:

মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন