ফিরে তাকালে ,
বসলে নিবিড় পাশ-টি ঘেষে এসে
টলটলে চোখ কথা বলে ওঠে-
’কেমন আছিস?’
আমি যে ভাল নেই, তা কি জানা নেই?
আমি যে ভাল নেই !
আমি যে একেবারেই ভাল নেই !
তাকিয়ে আছ ,
তাকিয়েই আছ …
শীতল হতে চাইছো খুব ঠান্ডা হাওয়ার ঔয়ৎদঢ পেয়ে
এখন তুমি ও কাঁদছো অঝোরে ,
অশ্রু শুকোনো সবাক চোখ দু’টি
এখন, বৃষ্টিস্নাত জুঁই ফুলের হাসি

বা বা, কুব্বালো, পিলিজ কন্টিনিউ বহিন!!!!! :-)))))
দেখছি অনেকদিন আগেই পোষ্ট করা হয়েছে অথচ পড়া হয়নি। এই কমেন্টটার জন্য পড়ে ফেললাম। আসলেই ‘অন্য রকম’ লাগছে। পড়তে পড়তে কি কি যেন মনে পড়ছিল! নাহ! স্মৃতি আসলেই বেদনাময়…
“ঔয়ৎদঢ” মানে কি? নাকি টাইপিং-এ ভুল?
“বৃষ্টিস্নাত জুঁই ফুল”–আসলেই কিন্তু সাংঘাতিক জিনিস… কতদিন হয়ে গেল দেখিনা…