লিখেছেনঃ জাবেদ

দুঃখ

দুঃখ 

আমার বাম অলিন্দে

নীল কষ্টের যমুনা

বহে নদীর মতন

ঘুমিয়ে আছি নিজের

মধ্যে গহীন বালুচরে 

কাল দুঃখের মতন        

যেমনি হংস বলাকা

ঘুমিয়ে থাকে নিজের

পালকের মধ্যিখান

অত্যন্ত সংগোপনে

প্রবেশাধিকার নেই

কারো সে দুঃখ রাজ্যে

সেটি শুধুই আমারি রাজত্ব

আমি উজানে তুলি পাল 

সেনাপতির পতি আমি       

ভাসিয়ে নিতে পারি উত্তাল 

তরঙ্গের মত হঠাৎ থমকে

দাড়াঁই কোথা যেন

কিসের বাধাঁ আবার ঘাস 

দুর্বা জমে ওঠে

মেঘের  ঘনত্ব ক্রমান্বয়ে

ফেনিল হতে থাকে

ঝিরঝির বৃষ্টিতে

আমার উত্তাল মন         

শীতল হাওয়ায় সিক্ত

শিশিরের মতো ভোর হয়  


2 Comments to “দুঃখ”

  1. dibakar | March 21st, 2008 at 4:00 am

    জাবেদ ভাই,

    আপনার এই লেখাটায় “রাজত্ব”, “তরঙ্গ”, “দাঁড়াই” ভুল মুদ্রিত হয়েছে। একটু যদি এডিট করেন।

    দিবাকর সরকার

  2. শ্রাবণ আকাশ | April 3rd, 2008 at 1:42 am

    লিখতে লিখতে ২/১ টা বানান ভুল হয়ে যায়। তারপরও কথার মধ্যে হাজার ভুল থাকলেও লেখার মধ্যে বিশেষ করে প্রিন্ট বা অনলাইনে বানান ভুল থাকলে হঠাত খটকা লাগে বৈকি। তবে অনেকে মজা করে আঞ্চলিক ভাষায় লেখেন- সেটা অন্য ব্যাপার।

    বিঃ দ্রঃ আমার টাইপিং-এ কোন ভুল থাকলে ভুল ধরিয়ে দিতে ভুল করবেন না যেন…


মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন