লিখেছেনঃ dibakar

দুটি কবিতা

১।

আমাদের বাড়ির পাশে, রাস্তায় জমা হয় ছিন্নভিন্ন সহস্র লোক,

ওরা কিছু কথা বলে, কথায় কথায় ঝরে ফুল আর পাখির পালক

তাদের মুখের ভাষা-অবয়বে লেগে থাকে

আমাদেরই সন্তানশোক

 

২।

বাতাস হঠাৎ যদি উচ্চারিত হয়,

শব্দ যদি হঠাৎ নিশ্চুপ,

হঠাৎ যদি বা দেখি জলকে পাশ কাটিয়ে নদী সরে গ্যাছে

… হঠাৎ দেহের থেকে মন যদি দেহ নিতে চায়

 

তবে এ-উৎসব আজ নিছক মৃত্যুর


মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন