কেমন করে যেন পেয়ে গেলাম, ঠিক স্বপ্নে পাওয়ার মতোন করেই । হঠাৎই এসে গেলাম এই বাংলাব্লগে । কিন্তু আসারপর বুঝতে পারছিনা , ব্লগের জন্ম কতদিন, কারা কারা ব্লগ লিখছেন কিংবা এই ব্লগ কোথা থেকে কিংবা কারা চালাচ্ছেন । কৌতুহল থেকেই জিজ্ঞাসা । নিশ্চয়ই পুরোন (বা জড়িতরা) রা উত্তর দিবেন ।
জন্ম এই বঙ্গে, তাই কি করা জন্মগতভাবেই নতুন কারো সাথে দেখা হলেই অগোচরে মুখে চলে আসে কয়েকটা নিখুত প্রশ্ন, নাম কি? কি করা হয়? কোথায় থাকা হয়? কয়জনের পরিবার ইত্যাকার তাবৎ ব্যক্তিগত খোজখবর….. সেই অভ্যেসের বসেই এই জিজ্ঞাসা !
তবে নিশ্চিত করতে পারি, এরপর আর কিছু জাজ্ঞাসা করিবোনা, ব্লগের ব্যক্তিগত (!!) বিষয়ে । তবে এখানে নিয়মিত বকবক শুরু করলে জ্বালাতন করবো । কি চাই? আর কি কি অপশন প্রয়োজন ? কি হলে আরো একটু ভালো হয় , এমনতর নানা রকপ্যাচাল আর কি ।
সেযাই হোক, বাংলাব্লগের এই পরিধি আরো বাড়ুক, ছড়িয়ে পড়ুক আফগান থেকে আলাস্কায় । সবাইকে প্রথম পোস্টে আমার শুভেচ্ছা ।

এভারগ্রীণ বাংলা ব্লগে স্বাগতম!
তার পর আমার একটা ব্যাপার আগে বলি। লেখা-লেখি আমাকে দিয়ে হয় না। তবে সুযোগ পেলেই পরের লেখা নিয়ে কাটাকুটি খেলি। বড়ই বাজে অভ্যাস! তবুও এক বন্ধু (এই ব্লগে পোষ্টের দিক দিয়ে মনে হয় টপে আছে) একদিন লিঙ্কটা পাঠিয়ে দিয়ে বলল যা পারিস লিখতে শুরু কর। বললাম ‘দেখি’। মাস খানেক পর আবার একটা মেইল, সাথে কিছু ধমকানিসহ উপদেশাবলী। এবার সোজা বাংলায় বললাম যে আমাকে দিয়ে হবে না। কিন্তু কোন না কোন ভাবে যুক্ত করা চাই! তাই একটা একাউন্ট খুলে আইডি/পাসওয়ার্ড মেইল করে দিল। সে অনেক কালের কথা। আইডি টা বুঝতেই পারছেন। কিন্তু এতদিনেও বলতে গেলে কিছুই করিনি।
আজ আপনার লেখা পড়ে আমারও মনে হলো- এত উত্তর তো আমিও জানি না! অথচ জানা প্রয়োজন না হলেও জানতে ইচ্ছে হয় বৈকি। ঐ বন্ধুর সাথে ফোনে কথা হলে আপনার পোষ্টের কথা জিজ্ঞেস করলাম। বলল যে তখনো দেখে নি। আমি বিষয়টা বলতে বলল যে তার এক বন্ধুর কাজ (আমার মতে অকাজ, মাঝে মধ্যেই কনটেন্ট আপডেটের জন্য জ্বালাতন করে)। তো এই বন্ধুর বন্ধুটি সম্পর্কে আমিও ডাইরেক্টলি কিছু জানি না। আমি যা কিছু বিবরণ পেলাম আর যা কিছু কিছু সোর্স থেকে সংগ্রহ করেছি- তা বলছি-
Alexa-র ইনফরমেশনঃ এভারগ্রীণ বাংলা-র যাত্রা শুরু ১৫ই এপ্রিল, ২০০৬-এ (http://www.alexa.com/data/details/main/evergreenbangla.com)
বাংলা ব্লগের প্রথম পোষ্ট থেকে জানা যায় যে এই সেকশনটি শুরু ২১শে জুন, ২০০৬-এ (http://blog.evergreenbangla.com/2006/06/21/3/)
অন্যান্য সেকশনগুলোও হয়তো এভাবে খুঁজলে পাওয়া যাবে।
প্রথমে মেইন পেজ, সেতু-বন্ধন ও একটি ওয়েব ডিরেকটরী নিয়ে যাত্রা শুরু। ওয়েব ডিরেকটরী এবং ফোরাম টি আপাতত সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে, প্রচুর স্পামিং এবং আরো কি সব টেকনিক্যাল কারণে।
পরে অন্যান্য সেকশনগুলো যোগ হয়েছে এক এক করে। আমার তখন কিছুটা আগ্রহ ছিল। ওয়েবে বাংলা সাইট ব্রাউস করতে ভালোই লাগে। আমার বন্ধুটি ব্যস্ত থাকার কথা। সো সে তার বন্ধুকে কতটা হেল্প করতে পারে তা নিয়ে আমার সন্দেহ আছে। আর বিনা পয়সায় এসব কেইবা করে। শুনেছি ভিজিটর বাড়ার কারণে সারভার বাড়ানো দরকার, কিন্তু বন্ধুর বন্ধু নাকি ইদানিং কিছুটা বিবাগী! নিজের খাওয়া-পড়াই চালাতে পারছে না ঠিকঠাক। তাই সাইটে লাগিয়েছে গুগলের এড। এটা আমার খুবই অপছন্দের। যদিও এই এড-এ কাজ হচ্ছে কি হচ্ছে না- তা সঠিক জানা যাচ্ছে না। আমিতো ক্লিক করছি না!
কয়েকদিন আগে দেখলাম বাংলায় ‘কামসূত্র’ আপলোডিং চলছে। বুঝতেই পারছেন- ইন্টারেস্ট না বেড়ে পারে না। ওমা! কয়েক পর্বের পর আবার আপলোডিং স্লো! অনেকটাই বাকি রয়ে গেছে এখনো। বন্ধুকে বললাম। বলল যে কনটেন্ট তার কাছে নেই। যার কাছে আছে সে নাকি উন্মাদের মত সেন্ট্রাল পার্ক দিয়ে ঘুরে বেরাচ্ছে। আর দেখতেই পারছেন সাইটের অনেক কিছুই অন্য সোর্স থেকে নেয়া। কপিরাইটের ব্যাপার-স্যাপারও থাকতে পারে। তাছাড়া মালিকের ধারণা- সাইটে এখনো তেমন কিছুই হয় নি যে আত্মপ্রকাশ করতে হবে। গোজামিল দেয়ার জন্য কেউ যদি আবার পচা ডিম ছোঁড়ে! যা হোক, বন্ধুও মালিক সম্পর্কে তেমন কিছু আমাকে জানায় নি বিধায় আমিও বলতে পারলাম না। তবে আশায় আছি…
যা হোক, আমি মাঝে মাঝে আসি, স্পামিংটা দেখি (মাঝে মাঝে ডাটাবেজের ১২টা বাজিয়ে দেয়, সাইট স্লো হয়ে যায়), লেখাগুলো পড়তে খারাপ লাগে না, খুব বেশি না হলেও সবাই খুব রেসপনসিবিলিটি নিয়ে লেখেন, মনে হয় শ দেড়েক ইউজার হবে, ওদিকে সেতু-বন্ধনে প্রায় ১০ হাজার আর মিউজিকে প্রায় ১ হাজার। বাংলা রেসিপি ও লাইব্রেরীতেও রেসপন্স ভালো। এই নিয়েই এখন পর্যন্ত মোটামুটি এভারগ্রীণ বাংলা। আমিও আশাবাদী- এর পরিধি বাড়বে। আর এর ঘরের খবর কিছু জানলে জানাবো নিশ্চয়ই।
স্বাগতমা। জবাব আমি জানি। শুভকামনা রইলো।