প্রেম, হে প্রেম ভালোবাস আমায় তুমি ঘৃণা করনা,
উদাস আমি বুকে আমার নিদারুণ জ্বালা,
আমার প্রিয়ার তরে অধীর হয়েছি
আমি হব প্রাণহীন মাটি যেমন আকুল হয়ে মাগে পালা।
প্রেমহীন জীবন, স্বপ্নহীন নয়ন,
আত্মা কালাপানিতে ডুবে আছে আনন্দসলিল চাই হতে উজালা,
সাথীহীন পথিকের মত দিশাহারা,
আমি সুখেরবাসর খুঁজছি পথ চিনিনা দিশা দাও মাওলা।
প্রেমহীন জীবন মরুভূমি,
গন্তব্য অনেক দূর জানি মরীচিকা প্রতি বাঁকে সমরস চাই বালা,
নৈরাশ মন, রংহীন স্বপ্ন নির্জন রজনী যন্ত্রণাদায়ক জানি,
তারা কাঁদে আমার দুঃখে শশিকলা।
প্রেম প্রেমময়ীর মাঝে আছে প্রেমে বেদনা,
প্রেম মাত্র এক অনুভূতি জানি নারী হল সজলা,
আলো পানি বাতাসে আছে প্রেম জীবন দান করে প্রাণবন্ত,
অর্থ জানলে প্রেম হয় জপলীলা।

এতো জানলেন কি করে!
কেমন আছেন?
প্র্রেমের কারণে আজি আমি কবি হয়েছি। তাই প্রেমকে কালির মাঝে খুজি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আছি হালকা পাতলা।
কবি হতে হলে যে কারণ লাগে, জানতাম না!
প্রেমের কারণে যদি কবি হতে হয় তাহলে শুধু কবি হওয়ার জন্য কি করতে হবে?
প্রথমে জানতে চাই আপনার নামের বানান এমন হল কেন? আম ষ্রাবণ দেখতে পাচ্ছি।
এখন জবাব দিচ্ছি, আমিও প্রথম হালকা পাতলা ছিলাম এখন আর নয়। শুনেছিলাম ছ্যাক খেলে প্রেমিক নাকি বরিহী হয়। তার পর কেউ হয় মাতাল, কেউ হয় আউলিয়া, দরবেশ, ঋষি,সাধক, মহাসাধক। কেউ হয় ভন্ড, বদমাশ।
কবি হবার জন্য প্রেম করতে হয়না। তবে সাধন সিদ্ধ সাধক হতে হলে, প্রেম সাগরে ঝাপ দিতেই হবে। আপনি নিশ্চই জানেন, প্রেম শব্দের অনেক অর্থ। এবং প্রেমের কারণেই আমরা ক্ষমা করি।
আর কেমন কাটছে দিন কাল?