লিখেছেনঃ শ্রাবণ আকাশ

আমার রাশিফল - সপ্তাহ: জুন ২১, ২০০৮

প্রথম আলোর ছুটির দিনেতে আমার রাশিফল, লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী–

“পৃথিবী নিত্য পরিবর্তনশীল। এ কথা বিজ্ঞান ও দর্শন উভয় ক্ষেত্রেই স্বীকৃত। ইতিহাসে প্রমাণিত। প্রিয় মেষ, জীবনের পরিবর্তনে বিশ্বাসী হলে আপনার মনের শক্তি বেড়ে যাবে। দুঃখ আপনার জন্য সহনীয় হবে। ব্যর্থতা মেনে নেওয়ার পরও আপনি পা বাড়াবেন পরবর্তী যুদ্ধের দিকে। যুদ্ধজয়ের দিকে। এ কথাগুলো শুধু আজ নয়, সারা জীবন মনে রাখবেন। পরিবর্তনকে ভয়ঙ্কর কিছু না ভেবে প্রসন্নচিত্তে গ্রহণ করবেন। শুভ হোক আপনার, প্রিয় মেষ।”

ওহ্‌ বলা হয়নি আগে - আমি মেষ রাশির জাতক।

বুঝলাম। ইতিহাস আমার পছন্দ হলেও আমি পরিবর্তনে বিশ্বাসী কারণ ইতিহাস তাই বলে। কিন্তু একটু ভয়ও লাগছে - কি এমন পরিবর্তন আসছে!


One Comment to “আমার রাশিফল - সপ্তাহ: জুন ২১, ২০০৮”

  1. kobiabdul | June 21st, 2008 at 10:02 am

    শ্রাবণ আকাশ কেমন আছেন? আমার বানানে প্রতি খেয়াল করেছেন। আমি বানানে বেশী কাচা, আমাকে কিছু সাহায্য করবেন?


মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন