লিখেছেনঃ শ্রাবণ আকাশ

পায়ের আওয়াজ

আসিফের গান শোনা নিয়ে অনেকেই নাক ছিটকান। গানে বৈচিত্র নেই, একই সুর, একই ভঙ্গি, একই কথা ঘুরে-ফিরে আসে–একঘেয়েমি… এরকম অনেক কথাই অনেকে বলেন। আসিফ যে আমারও খুব প্রিয়- তা নয়। তবু দু-একটা গান খারাপ লাগে না। এই যেমন ইদানিং ঘুমাতে গেলে গানটা শোনা চাই-ই চাই।

এখনো মাঝে মাঝে
মাঝরাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছ ফিরে…

না ঘুমানো পর্যন্ত গানটা বাজতেই থাকে। ঘুম পেয়ে গেলে হেডফোনটা আপনা থেকেই খুলে পড়ে।


মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন