প্রথম শুনেতো বিশ্বাসই হচ্ছিল না। এখন অবস্থা দেখে সত্যিই ভূমিকম্প বলে মনে হচ্ছে। এমনিতেই জাতীয় দলের যে অবস্থা সেখানে ইন-ফর্মের প্লেয়াররা যদি না থাকে তাহলে তো ভয়ানক ব্যাপার হবে। টাকা পয়সা বাদেও নাকি অন্য ব্যাপার আছে ভিতরে, ম্যানেজমেন্টে নাকি সমস্যা। বাসার যেমন বলেছেন যে নতুন প্লেয়াররা নাকি শুধু টাকা পয়সার জন্য দলত্যাগ করেনি, তারা জাতীয় দলে খেলাটা ইনজয় করছেনা। ড্রেসিংরুমে চাপ, আর ফর্ম না থাকলে তো কথাই নেই। ক্রিকইনফোতে প্রথম আলোর উৎপল শুভ্রর লেখাটা পড়ে কিছু জানা গেল।
নতুন কিছু জানলে, জানালে খুশি হতাম। কেউ আছেন নাকি…
ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট

মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন