নতজানু বৃষ্টির শাড়ি টিনের কুচির পর
নক্ষত্রের রুপোলী বোতাম ঢেকে গেছে
কালো মেঘের চাদরে
জলের বিছানে আরমোড়া ভাঙা
পাখালির ঠোঁটে-ঠোঁট
শব্দে বিহ্বল জীবন-জোয়ার চারিদিক
তার ঢেউ এসে পাখিদের ঠোঁটে লাগছে
তুমি কি ঘুমিয়ে রয়েছ এই রাতে -
ডানাহীন?
লেখকের বিভাগ
এখানে অরণ্য গড়ে উঠুক
জন্মাক লতা-পাতা-গুল্ম-ঘাস,
বৃক্ষরা বেড়ে গড়ে তুলুক
সবুজ বনানী
অ-প্রিয় শব্দরা চলে যাক
সুদূর নির্বাসন
লোকালয় ছেড়ে হেঁটে চলি চলো
ছায়া-ঢাকা নির্জন কোনও পথ
পায়ের ধুলোয় ছুটে চলুক
কালো ঘোড়াদের খুর
সংকত দিয়ে যাক
ঝরা পাতার মর্মর
না-বলা-কথা বলার সময় এখনই
চলোনা মুখর হই তুমি-আমি
মুখো-মুখি বসি চলো তিতাসের পাড়
উত্কর্ণ হয়ে আছি
শুনিতে তোমার -
অমীয় সেই ... [ বাকিটুকু পড়ুন ]
গুণ টানা নৌকোর গতিতে
কেন দাও স্মৃতির -
হ্যাঁচকা টানা যতি
চেনা ঘ্রাণ খোঁজ কোন সে মৌতাতে?
কার দেয়া ফুলে এই, পাষাণ আরতি!
কেন তুমি স্থির নও আজ-ও
নও ব্রতী; অ-চঞ্চল ধ্যাণে
হারিয়েছ যে, কেন খোঁজ তারে?
তার পাণে কেন হয় চঞ্চল মতি
তোমাতে উন্মূখ যার প্রাণ-নিধি
দু-হাত বাড়িয়ে তাকে নাওনা কেন বু্কে?
যা কিছু পেলেনা, ছিলোনা তোমার হয়ে তা
মিছেই ... [ বাকিটুকু পড়ুন ]
যুদ্ধ শেষে
গুটিয়ে নিয়েছে হাত
কালো পিশাচ
হায়েনারা সব মুছে ফেলেছে
ঠোঁটের কোনের রক্ত
নুতন মুখোশে ঢেকে গেছে মুখ
হিংস্র দানব পশুদের
রাজাকার এখন দারুন বুযুর্গ;
আল্লা-ওয়ালা লোক
ক্ষমতা লিপ্সুর লকলকে জিভে আগুন
লেলিহান শিখা পুড়ছে খুঁটি বিশ্বাসের
ট্রাকের চাকায় পিষ্ট বিবেক চেতনা
খুনী সীমারেরা রাজপথে খেলে
রক্তের হলি খেলা
স্বাধীনতা আজ পরাজিত শোক; মুহ্যমান গ্লানি
নেতা নেই কোনো শুনাতে ... [ বাকিটুকু পড়ুন ]
ঘুরে ফিরে অলি-গলি পার্বত্য শহর বন্দর
কন্দর গিরি-পথ শৃঙ্গ শৃঙ্গারে ক্লান্ত -
হারিকেন চোখ
শ্রান্ত অপরাহ্ন অবষন্নে থিতু আয়োজন প্রাণের
শীর্ণা আকাঙ্ক্ষার স্রোতে মীড় তোলে দোয়েলের শিস
চঞ্চুতে আনে খুঁড়ে ধানের নির্যাস
আমন সর্ষের ঘ্রাণে
ডুবে যায় নষ্ট-গন্ধ পাতা সব
বের হইয়ে আসে প্রজন্ম স্বরলিপি
পুরোনো গানের খাতা ছিঁড়ে
মেতে উঠে আজ উত্সবের সবুজ
নতুন গানের বর্ণমালার সুরে
সংযমে সংযত
পানপাতা দেহ
মুড়ে দিলো বোধের গহ্বরে
জাতীয় চেতনা।
স্বকীয় মশলার ঘ্রাণে
খুঁজে পেল অনন্য স্বাদ; ‘বিজয়’
নির্যাস পেল তার
ভৌগলিক সীমানা।
পিচকিরি ঢেলে রাঙিয়ে রাজপথ
আস্বাদিত হলো জাতিস্বত্তা
বৃন্তে চুনের শোভিত পতাকা,
সৌকর্যে প্রিয় স্বাধীনতা।
কেন ভাঙ্গলে শপথ?
অলিন্দ-নিলয় ব্যবধায়ক
সমগ্র হৃদপিন্ড জুড়ে এখন
শুধুই নিলয়…
নীলশিরার গিরি-গলি পথ
ঐক্যবদ্ধ
মাস্তান পাহাড়ে।
টালমাটাল বিশুদ্ধ অমলজান
বাধাপ্রাপ্ত
অনিয়মের দেয়ালে।
প্রতিদিন অসংখ্যবার ওরা প্রতিজ্ঞা করে,
অসংখ্যবার প্রতিজ্ঞা ভঙ্গ করে ফিরে যায়
নিষিদ্ধ ভাগাড়ে
অপাপবিদ্ধ হয়না স্বদেশ
বিশ্বাসঘাতকের তালিকায় বাড়ে নাম…
প্রকৃতির মত তুমিও যে প্রতারণার ছলে
শুদ্ধ হতে দিলেনা আমায়।
১
ঘামে ভিজে কালো ব্লাউজ-এর পিঠটা জব্-জবে। সাদা থান শাড়িটার আঁচল টেনে পিঠটা ঢেকে নিল রাণু। কানের দু’পাশ থেকে গলা বেয়ে ঘামের শাখা-নদী বয়ে চলেছে ব্লাউজের গভীরে। এ ধরনের গরমে ঘামে ভেজার অনুভূতিতে রাণু আলাদা এক ধরনের মানসিক তৃপ্তি লাভ করে। তার কাছে মনে হয় ঘাম তার দেহে স্ব-মেহনের সুখ-লীলা করছে। ... [ বাকিটুকু পড়ুন ]
As-Salaamu Alaykum
to all users and admins
At Last I could join in EverGreen Bangla site ; by using my username and password ;sended by the authority .
Hope it will go smoothly .
Thanks all
and
Wishing this sites Longivity and Popularity with good articals .
Best Of Luck!
Soncharini
নিঃসঙ্গ নৈসর্গে প্রিয়তম মৃত্যু হে
জড়িয়ে নাও নিবির প্রেমাবেগে
সাথী করে চল নিয়ে অভিসারে
মাটির স্তবক ভেদ করে ওই-
ছায়া ঘেরা সুশীতল অন্ধকারে
উজার হতে চাই আলিঙ্গনে তোমার
এ দেহের মাংস অস্থি রক্ত পচে গলে সব-
মিশে যাক প্রতি ভাঁজের খাঁজে
মৃন্ময় দেহের কষ্ট পোড়া গন্ধ শুষে নাও
মাটির সোঁদা গন্ধে ঢেকে দাও লোবানের ঘ্রাণ
পৃথিবীর যাবতীয় ঈন্দ্রীয় সুখ দুঃখানুভূতির ... [ বাকিটুকু পড়ুন ]