কাল রাতে শুতে যাবার আগে লেখাটি মনে হয় হঠাত্ শেষ করে ফেলেছি। আসলে ঐটুকু লেখার আর কিছু মনে আসছিল না। যা আসছিল তা শুয়ে পড়ার পর। কিন্তু তখন আর উঠতে ইচ্ছে হচ্ছিল না। আজ ঘুম থেকে উঠে লিখতে এসে কাল রাতের কোন কিছুই আর মনে করতে পারছিনা।
দৈনিক প্রথম আলোর ... [ বাকিটুকু পড়ুন ]
বিষয়ঃ দিনপঞ্জী
রাতজাগা সময়টা ব্যাপক ভাবে ফিরে এসেছে। আর সাথে করে নিয়ে এসেছে তার ধ্যান। 'এই শহর থেকে আরো অনেক দূরে/ চলো কোথাও চলে যাই'- 'প্রথম কদম ফুল' ছবিতে মান্না দে'র গাওয়া গান। শুনতে শুনতে নিজেকেই বলছিলাম- ধ্যান করে নেই, চল...চলে যাই...। এই মান্না দে'র গান থেকেও মুক্ত হতে চাই। কেননা কিছুক্ষণ শুনলেই কেমন যেন নেশার মত লেগে যায়। ... [ বাকিটুকু পড়ুন ]
টাইটেলটা লিখে অনেকক্ষণ বসে আছি। শুধু গানটাই মাথার ভিতর গুঞ্জরিত হচ্ছে। অনেকদিন ধরে গান শোনা হচ্ছিলনা। কয়েকদিন ধরে লক্ষ করছি গান শুনলেই মনের মধ্যে কেমন যেন একটা চাপ সৃষ্টি হচ্ছে। ভাবলাম তাহলে কিছুদিন গানই শুনবোনা। কালরাতে অনিচ্ছা থাকা সত্ত্বেও শুনতে হল। আশেপাশে কে যেন বাজাচ্ছিল।
রাতে যখন ঘুমাতে গেলাম, তখন থেকেই শুধু ... [ বাকিটুকু পড়ুন ]
লাস্ট লেখাটা শেষ করেছিলাম এই গানটা শুনতে শুনতে। আজ আবার লিখছি এই গানটা শুনতে শুনতে। গানটা আজ সারাদিন ধরে ঘরে বাজছে। একটা সময় নিউ মার্কেট-এর ক্যাসেটের দোকান থেকে পছন্দের গানগুলো বেছে বেছে নিয়ে আলাদা ভাবে ক্যাসেট করিয়ে আনতাম। পকেট হালকা হয়ে যেত…তবুও…। আবার ক্যসেটগুলোও স্পেশাল ব্রান্ডের কিনতাম…অনেক দিন টিকবে বলে। তারপর যাত্রা শুরু হলো এমপিওথ্রি-র হাত ধরে। ... [ বাকিটুকু পড়ুন ]
কাল অনেক রাতে শুরু করেছিলাম…আসলে শুরু করতে যাচ্ছিলাম…
শুরু করার আগেই এমন ঘুম পেয়ে গেল…
ঘুম থেকে যখন উঠলাম ততক্ষণে বিকেল হয়ে গেছে…
আবার শুরু করলাম…
এই শেষ হলো হুমায়ূন আহমেদের ”মৃন্ময়ীর মন ভালো নেই”…
শেষটা খুবই আনন্দের…খুবই সুখের…
চোখে জল এসে গেল…
সামারের প্রথম দিন। সকাল-দুপুর মোটামুটি সুন্দর আবহাওয়া ছিল। কিন্তু এই বিকেলটা হঠাত করে অন্ধকার হয়ে গেল। আবহাওয়ার রিপোর্টটা না জানা থাকলে অনেকেই অবাক হবে। আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু এখন মনে হচ্ছে শুধু বৃষ্টিই না- ঝড় হবে। ভাবছি- এখন একটু বাতাস হলেই গাছের আমগুলো টপাটপ পড়ে যাবে। এবার আম কুঁড়াবার পালা…
কাল ছিপ নিয়ে নদীতে গিয়েছিলাম মাছ ধরতে। সেখানে এক মজার মানুষের সাথে পরিচয়।
নদীর পাড়ে গিয়ে দেখি সেখানে আরেক ভদ্রলোক ছিপ ফেলে বসে আছেন। স্বাস্থ রোদের সাথে পাল্লা দিয়ে তার মেজাজটাও চড়ছে। বুঝলাম অনেকক্ষণ হয় এসেছেন কিন্তু কোন ফল হয় নি। আমি তার পাশেই ঘাঁটি ফেললাম। কিছুক্ষণের মধ্যে আমার বড়ছির সাথে বেমানান এত ছোট একটা মাছ উঠলো যে ছেড়ে দিতে হল। ... [ বাকিটুকু পড়ুন ]
সপ্তাহ দুয়েক আগে ‘প্রথম আলো’র ’ছুটির দিনে’ রাশিফল নিয়ে একটু টেনশনে ছিলাম। …কি এমন পরিচয়! যেমনটি আশা করেছিলাম তেমনটি না হলেও কিছু একটা হয়েছিল। প্রত্যক্ষ পরিচয় না হলেও আশেপাশে একজনের নামটা মাঝে মাঝেই গুঞ্জরিত হচ্ছিল- সেটা বুঝতে পারছিলাম। আমাকেও বলা হয়েছে কিছুটা। আবার সবার মনে একটু দ্বিধাও আছে- যদি না হয়!
মনের মাঝে ... [ বাকিটুকু পড়ুন ]
বাংলা সিনেমা কম দেখা হল না। কিন্তু দেখি দেখি করেও বাকি রয়েছিল ‘পথের পাঁচালী’। আজ দেখে ফেললাম। একটা অদ্ভুত ঘোরের মধ্যে কাটল অনেকটা ক্ষণ। নাহ! মাথাটা ঘুরছে। অনেক রাত হল। শুয়ে পড়ি।
নাহ, লেখার টাইটেলটা ভুল নয়…আরে জানি জানি এটা ১৪০০ সন নয়…হ্যাঁ ১৪১৪। তবে ১৪০০ কেন? সেই কথাইতো বলছি।
বঙ্গাব্দ ১৪০০। ফিডব্যাকের এ অ্যালবামের সাথে তখনো পরিচয় হয় নি। পরিচয় হয়েছিল একটি সুন্দর সকালের সঙ্গে। বর্ষাকাল এলেই বাড়ির একদিকটায় ফুলের বাগান করার ঝোঁক অনেকেরই কমবেশি থাকে। বিশেষ করে গ্রামাঞ্চলে বাড়ির আশেপাশে যদি একটু ফাঁকা জায়গা পাওয়া ... [ বাকিটুকু পড়ুন ]
