লিখেছেনঃ শ্রাবণ আকাশ

কারো কাছে এই গানের লিরিক আছে কি?

"আমার মনের বেদনা/ বন্ধু ছাড়া জানে না/ কোন দেশে গেলে পাবো তারে..." --গানটির লিরিক কি কারো আছে? থাকলে দয়াকরে পোষ্ট করুন। কমপক্ষে পরের লাইনটা... কয়েকদিন ধরে মনে একটা সুর ভাসছে। অনেক চেষ্টা করেও কথাগুলো মনে করতে পারছিলাম না। পরে একটা গান পেলাম কালা মিয়া বাউলের...প্রায় একই সুরে, কিন্তু কথাগুলো ভিন্ন। এই মাঝরাতে হঠাত ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

পরো চৈতালী-সাঁজে কুস্‌মী সাড়ি

লাস্ট লেখাটা শেষ করেছিলাম এই গানটা শুনতে শুনতে। আজ আবার লিখছি এই গানটা শুনতে শুনতে। গানটা আজ সারাদিন ধরে ঘরে বাজছে। একটা সময় নিউ মার্কেট-এর ক্যাসেটের দোকান থেকে পছন্দের গানগুলো বেছে বেছে নিয়ে আলাদা ভাবে ক্যাসেট করিয়ে আনতাম। পকেট হালকা হয়ে যেত…তবুও…। আবার ক্যসেটগুলোও স্পেশাল ব্রান্ডের কিনতাম…অনেক দিন টিকবে বলে। তারপর যাত্রা শুরু হলো এমপিওথ্রি-র হাত ধরে। ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

কি গান শোনাবো ওগো বন্ধু

কয়েকদিন ধরে পুরোপুরি ঘরকুনো। বাইরে বের হচ্ছিলাম না। ঘরে ক্রিকেট খেলা দেখা আর গান শোনা নিয়ে চলে যাচ্ছিল সময়। মাঝে মাঝে হুমায়ূন আহমেদ, যতক্ষণ না চোখে ব্যাথা শুরু হয়। তবে কম্পিউটার বা আইপড-এ গান শুনার তুলনা হয় না। যখন যেখানে খুশি চলে যাওয়া যায়। যেমন করে খুব সহজে ‘সব আলো ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

সিনেমাঃ পথের পাঁচালী

বাংলা সিনেমা কম দেখা হল না। কিন্তু দেখি দেখি করেও বাকি রয়েছিল ‘পথের পাঁচালী’। আজ দেখে ফেললাম। একটা অদ্ভুত ঘোরের মধ্যে কাটল অনেকটা ক্ষণ। নাহ! মাথাটা ঘুরছে। অনেক রাত হল। শুয়ে পড়ি।

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

অনেক দিন পর আবার গান না জানার আফসোস

হ্যাঁ, গান না জানার জন্য মাঝে মাঝেই আপসোস হয়। তবে অনেকটা দিন খানিকটা ব্যস্ত থাকায় ভালোই ছিলাম। এই গানটা অনেকদিন অনেকের মুখে শুনেছি। হাবিবের গাওয়াও শুনেছি। কিন্তু কি এক কুক্ষণে হঠাত্‌ আবার শুনে ফেললাম নিশিতা বড়ুয়ার কন্ঠে। সেই থেকে ওর সুরে সুর মেলাতে ইচ্ছে করছে। কিন্তু গানইতো জানি না ছাই! বার বার টেনে টেনে কতবার যে শুনলাম তবুও স্বস্তি পাচ্ছিনা কিছুতেই। বরং ... [ বাকিটুকু পড়ুন ]