শরীরের ভেতর শরীর জ্বলে
উনুনে আগুন জ্বলে কি দাহে?
ফাগুনহীন এ কেমন দহনে পুড়ে রক্ত
পুড়ে হাড্ডি মজ্জা মাংস স্নায়ু-রজ্জু
তৃষ্ণায় চৌচির চাতকির প্রাণ, নিরবে গুমড়ে কাঁদে মনের মাধুকী
কন্ঠ-নালী চেপে ধরে আছে নর-পিচাশ
যেন নিয়ত খুনের খেলা দিচ্ছে তা'কে কত-না সুখ!
আদিম শিকার নেশা যায় না পুরুষের
নারী যেন শুধু কামনা সর্বস্ব মনহীন দেহ এক
মাংসের লোভ লেহন ... [ বাকিটুকু পড়ুন ]
বিষয়ঃ ভাষা-সাহিত্য
চাঁদনি রাত।
মেঘের দল আজ নিয়েছে ছুটি। কাল সকালেও হল্লা করে মেঘের আনা গোনায় যে আকাশটা ছিল গোল্লাছুটের মাঠ, আজ সেই আকাশের-ই অন্য রূপ। যেন নির্জন রাস্তার মত আকাশটা আজ নিরব। সমস্ত আকাশ জুড়ে পূর্ণিমা চাঁদের আলো। অদ্ভুত মায়াবী জোছনা ছড়ানো মাধবী চাঁদ স্নিগ্ধ, কমণীয়। ফুটফুটে জোছনায় উজালা মনে, নদীর তরতরে স্রোতে ... [ বাকিটুকু পড়ুন ]
অনেকদিন পর অফিসের ব্যস্ততার ফাঁকে রূপম আজ সময় পেল জমে থাকা চিঠি গুলো পড়ার। অন্যদিনের চেয়ে আজকের সকালটা একটু ব্যতিক্রম লাগছে তার। গতরাতের ফ্লাইটে রূপমের স্ত্রী লিজা আর দুই ছেলে-মেয়ে; পরশ আর প্রিয়া বাংলাদেশে বেড়াতে গেছে গ্রীস্মকালীন অবকাশ কাটাতে। গ্রীস্মকালীন ছুটিতে স্কুল প্রায় দু’মাস বন্ধ থাকে। রূপমের বড় ছেলে পরশ ... [ বাকিটুকু পড়ুন ]