লিখেছেনঃ শ্রাবণ আকাশ

বিবিসি জরিপ-জনদর্পণে সুখী বাংলাদেশ

নিউজটি পড়ে কিছুক্ষন হাঁ হয়ে বসে ছিলাম। প্রায় ৭৪ ভাগ মানুষ নাকি বলেছেন যে তারা তাদের বর্তমান জীবন নিয়ে খুশি! অবাক করার মত ঘটনা বৈকি। জরিপটি পরিচালনা করেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট। উল্লেখযোগ্য তথ্যগুলো দেখা যাকঃ বাংলাদেশীরা তাদের জীবনযাপন নিয়ে তৃপ্ত, তারা পরিবার কেন্দ্রিক, ধার্মিক এবং তাদের দেশ নিয়ে গর্বিত। অধিকাংশ বাংলাদেশী বলেছেন দেশের রাজনীতিকদের ওপর ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

ট্রেন চলবে কিন্তু লাইন স্পর্শ করবে না - বাংলাদেশী বিজ্ঞানীর আবিষ্কার

ট্রেন চলবে কিন্তু ট্রেনের চাকা লাইন বা ট্রাক স্পর্শ করবে না। চুম্বকের সাহায্যে এটি এগিয়ে চলবে এবং গন্তব্যে পৌঁছবে চোখের পলকে। বিশ্বের পরিবহন সেক্টরে অবিশ্বাস্য হলেও সত্য এবং বাস্তব এটি। আর এর পুরো কৃতিত্ব একজন বাংলাদেশী বিজ্ঞানী। তিনি হলেন ডঃ আতাউল করিম। বিশ্বের সেরা ১০০জন বিজ্ঞানীর একজন। আমেরিকার ওয়াশিংটন ডিসি ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

অন্যায় যে করে আর অন্যায় যে সহে…

প্রায় ৯০ বছর আগে বৃটিশ সাম্রাজ্যের অধিনে থেকেও জালিয়ানওলাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর বৃটিশ প্রদত্ত 'নাইট' উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। এরকম দুঃসাহস- ব্যাপারটা যেন স্বপ্নের মতো মনে হয়। সম্প্রতি পাকিস্তানের প্রখ্যাত উর্দু কবি আহমেদ ফারাজ সারা জীবনের অর্জিত সাফল্যের স্বীকৃতি হিসাবে পাওয়া দেশের সর্বোচ্চ খেতাব 'হিলাল-ই-ইমতিয়াজ' পাকিস্তান সরকারকে ফেরত দিয়েছেন সামরিক শাসক সরকারের গৃহীত নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদ ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

রবীন্দ্রনাথের জন্মদিন নিয়ে ‘ভুলাবুলি’

দৈনিক সংবাদপত্র যায়যায় দিনে একটা মজার খবর পাওয়া গেল। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নাকি এক সার্কুলারে জানিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তারা কাবুলিওয়ালা মুভিটি টিভি চ্যানেলে মুক্তি দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে৷ রবিঠাকুরের জন্মদিন হিসেবে তারা ২২ শ্রাবণ তারিখটির কথা উল্লেখ করেছেন৷ কিন্তু সবাই জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ২৫ বৈশাখ৷ মৃত্যু ২২ ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালীর তালিকার পর ২০০৬ সালের পুরো মার্চ মাসে বিবিসি বাংলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কুড়িটি বাংলা গানের তালিকা করার লক্ষ্যে শ্রোতাদের কাছে তাদের বিচারে সেরা ৫টি গানের মনোনয়ন চেয়ে পাঠায়। অবশেষে শ্রোতাদের বিচারে সেরা বাংলা গানের ভিত্তিতে বিবিসি বাংলা তৈরী করেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কুড়িটি বাংলা গানের তালিকা।    ১. আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি : রচনা - রবীন্দ্রনাথ ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ রনি

প্রথম লেখা

just testing...

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

আবার ট্রেন-বাস সংঘর্ষ

জয়পুরহাট জেলার আক্কেলপুরে ৬০ জনের বেশী যাত্রী নিয়ে একটি বাস রেললাইন 'ক্রস' করার সময় চলন্ত রেলগাড়ির ধাক্কায় দ্বিখন্দিত হয়ে গেলে ঘটনাস্থলে ২২ জনের মৃত্যু। হসপিতালে আরো ১০ জনের মৃত্যু। আহত ৩০ জন। মৃত্যু ৩২ জনই বাসের যাত্রী। পুরো ব্যাপারটাই কেমন যেন 'ফানি-ফানি' মনে হচ্ছে। রেলগাড়ি যাচ্ছে অথচ 'ক্রসিং'টা বন্ধ করার কেউ নাই। রেললাইনের উপর ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ শ্রাবণ আকাশ

আমার প্রথম…

এই লেখাটুকুই আমার প্রথম 'ব্লগ'...। ব্যাস, এটাই কি একটা ব্লগ হয়ে গেলো? এতো সহজ! খুঁজতে গিয়ে আমি এখনো ব্লগ-এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা পাইনি। অনেকের ব্লগে গিয়ে দেখেছি কি নেই তাতে! সাহিত্যের গল্প কবিতা প্রবন্ধ ছড়ার বিভিন্ন অলিগলি, জীবনের প্রতিটি মোড়, দৈনন্দিন খুঁটিনাটি- কোনটাই বাদ নেই। জীবনের সব কিছুই আজ ব্লগের অন্তর্ভুক্ত। একটা ... [ বাকিটুকু পড়ুন ]

লিখেছেনঃ admin

এভারগ্রিন বাংলার ব্লগের যাত্রা শুরু

এভারগ্রিন বাংলার ব্লগের যাত্রা শুরু হলো। সাইটটির কাজের প্রধান অংশ শেষ। পাঠকগন নিজেদের ব্লগ খুলতে পারবেন। কাজ চলছে ঢেলে সাজানোর। অতি শীঘ্রই এটির পরিপূর্ণতা দেয়ার প্রচেষ্টা চলছে। সবাইকে লেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।